২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কালো আইন’ -এর শিকার টেবিল টেনিস ফেডারেশন

বাংলাদেশ/ক্রীড়া বিএন--৪৩ ঢাকা, জানুয়ারি ৪ (নফহবংি২৪.পড়স)--  নফহবংি২৪.পড়স/এসবি/এসি/

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2007, 09:11 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর গঠনতন্ত্রের ২০ -- এর ‘ক’ ধারার প্রয়োগ ঘটিয়ে সরকার যখন --- তখন ফেডারেশনের নির্বাচিত কমিটি ভেঙ্গে দিয়ে অ্যাডহক কমিটির হাতে দায়িত্ব তুলে দিতে পারে। সাধারণত নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এরকম এ আইনের শিকার হওয়ার শংকা জেগে ওঠে ক্রীড়াঙ্গনে। কিন্তু  তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে কখনো এমন দলীয় সরকারসুলভ আচরন আশা করা হয় না। এবারও অনেকের মতে এই ‘কালো আইন’ -- এর  প্রয়োগ ক্রীড়াঙ্গনে হবে তা  ভাবা যায়নি। অথচ যা অভাবিত তারই শিকার হয়েছে টেবিল টেনিস ফেডারেশন। ফেডারেশনের সভাপতি আবু সোলায়মান চৌধুরি ঈদের আগে শেষ কার্যদিবসে (বৃহস্পতিবার) ক্রীড়া উপদেষ্টা শফিকুল হক চৌধুরিকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিয়েছিলেন টিটি ফেডারেশন ভাঙ্গার নির্দেশ ও নতুন অ্যাডহক কমিটির প্রজ্ঞাপন। মন্ত্রী পরিষদ সচিবের পদ থেকে বিদায় নিয়ে বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হওয়ায় আবু সোলায়মান চৌধুরি স্বাভাবিকভাবেই এখন বেশ ক্ষমতাধর ব্যাক্তি।  গত সরকারের আমলে ক্রীড়া মন্ত্রণালয়েরও সচিব ছিলেন তিনি। সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের সঙ্গে কোনো একটা ইস্যুতে গড়মিল হওয়ায় তিনি আর ক্রীড়া মন্ত্রণালয়ে থাকতে পারেননি। এরপর থেকেই শুরু হয়ে যায় টেবিল টেনিস ফেডারেশনের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম টিপুর সঙ্গে তার ঠান্ডা লড়াই এবং অসহযোগিতা। নির্বাচিত কমিটির সহ --- সভাপতি ইশতিয়াক আহমেদ কারেনের অভিযোগ, “২০০৫ সালে ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচনের সময় টিটির নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচন হয়নি ফেডারেশন --- সভাপতির জন্যই। কারণ, আবু সোলায়মান চৌধুরি নিজের মতো করেই একটা কাউন্সিলর তালিকা দিয়েছিলেন যেখানে নির্বাচিত কমিটির অনেকের নাম বাদ দেওয়া হয়েছিল।” বাদ পড়েছিলেন কারেন নিজে ও সাধরণ সম্পাদক টিপুও। বিতর্কিত ভোটার তালিকা দেখে জাতীয় ক্রীড়া পরিষদ নির্বাচন স্থগিত করেছিল।

নির্বাচনের পথ বন্ধ  -- এ অবস্থায় গত বৃহস্পতিবার তিনি ক্রীড়া -- উপদেষ্টা শফিকুল হক চৌধুরির সঙ্গে দেখা করে কমিটি ভাঙ্গার কাজটি করেছেন এবং মাহমুদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের একটি অ্যাডহক কমিটি অনুমোদন করিয়েছেন যার সভাপতি পদে আছেন আবু সোলায়মান নিজে। তবে এই প্রজ্ঞাপনটি মিডিয়াকে দেওয়া হয়নি, অনেকটা গোপনেই কাজ সেরেছেন। এটা জানাজানি হওয়ার পর চারদিকে সমালোচনা শুরু হলে ক্রীড়া উপদেষ্টা বিষয়টা আবার খতিয়ে দেখার জন্য একজনকে দায়িত্ব দিয়েছেন বলে জানা গেছে।