অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের জন্য ২৯ কিশোরকে বাছাই করেছে বিসিবি
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট প্রশিক্ষণ শিবির শুরু করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সারা দেশ থেকে ২৯ কিশোর ক্রিকেটারকে ডাক দিয়েছে।
সুযোগপ্রাপ্ত কিশোরদের মধ্যে ১৪ ব্যাটসম্যান, সাত পেসার , ছয় স্পিনার এবং দুই উইকেট কিপার রয়েছে।
নির্বাচিত নবীন ক্রিকেটারদের ২৯ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৪টার মধ্যে বিসিবির হাই পারফরমেন্স (অপারেশন ও লজিস্টিকস) টিমের কর্মকর্তা শহিদুল ইসলামের সাথে বিকেএসপিতে যোগাযোগ করতে বলা হয়েছে।
ব্যাটসম্যান: সাদ্দাম খান, মোমিনুল হক, এম ফরকান, আসিফ আহমেদ রাতুল, আবু হানিফ সোহেল (ঢাকা), বায়েজিদ ইমরান, জুয়েল দত্ত, অনিন্দ দে (চট্টগ্রাম), জয়ন্ত দাস, নাহিদুল ইসলাম, তৌফিক তুরাগ, এম মামুন (খুলনা), তাইজুল ইসলাম, মামুন হোসেন (রাজশাহী)।
পেসার: মিজু আহমেদ রতন, আবুল হোসেন রাজু (সিলেট), ওমর শোয়েব, আফাজ্জুর রহমান (চট্টগ্রাম), ইমরান আহমেদ ইমন, শাহরিয়ার রুবায়েত, এম সেন্টু (ঢাকা)।
স্পিনার: শফিকুল ইসলাম (চট্টগ্রাম), নাজমুস সাকিব (খুলনা), মিনহাজ রেজা (রাজশাহী), মনির হোসেন, এম ইসহাক, অর্জুন কুমার (ঢাকা)।
উইকেট কিপার: ইমরানুল হক রিয়াদ (চট্টগ্রাম) ও আতিক ইমরান (ঢাকা)।
