২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ষষ্ঠ ক্লাব কাপ হকির সেমিতে মোহামেডন, মেরিনার্স

এবারের শাহ স্পোর্টস ষষ্ঠ ক্লাব কাপ হকি প্রতিযোগিতায় মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং ঢাকা মেরিনার্স ইয়ং ক্লাব সোমবার তাদের টানা দ্বিতীয় ম্যাচে জয়লাভ করে সেমিফাইনালে উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2006, 08:09 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

মাওলানা ভাসানী জাতীয হকি স্টেডিয়ামের প্রথম খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব সাধারণ বীমাকে  ৩--১ গোলে পরাজিত করে। দলের পক্ষে আরিফুল ইসলাম প্রিন্স ও জাতীয় দলের নিয়মিত খেলোয়াড় হাবুল ১টি করে গোল করেন। সাধারণ বীমার পক্ষে একমাত্র গোলটি করেন মামুন।

অপর খেলায় ঢাকা মেরিনার্স ইয়ং ক্লাব পিছিয়ে থেকেও এ্যাজাক্স স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে। খেলার ১৮ মিনিটে এ্যাজাক্সের পক্ষে স্ট্রাইকার শওকত গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। মেরিনার্সের পক্ষে খেলার ২২ মিনিটে জাতীয় দলের খেলোয়াড় চন্দন গোল করে সমতা ফিরিয়ে আনেন। এরপর ৪৫ মিনিটের মাথায় গোল করে  মেরিনার্সকে এগিয়ে নিয়ে যান রাহুল। এর ৮ মিনিট পর মেরিনার্সের পক্ষে তৃতীয় ও শেষ গোলটি করেন স্ট্রাইকার শিশু।   খেলার ৬৪ মিনিটে এ্যাজাক্সের রঞ্জন বনিক দলীয় দ্বিতীয় গোলটি করেন।

এই জয়ের সুবাদে ঢাকা মেরিনার্স ইয়ং ক্লাব দুই খেলায় ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্র“পের শীর্ষে অবস্থান করছে।  মোহামেডানও তাদের দুই খেলায় জয় পেয়ে গোল ব্যবধানে ‘বি’ গ্র“পের দ্বিতীয় স্থানে রয়েছে। এই দুই দল বৃহস্পতিবার গ্র“পের শীর্ষস্থান নির্ধারণী খেলায় মুখোমুখি হবে।