২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সানফিস্ট ওপেনের কোয়ার্টার ফাইনালে সানিয়া

কলকাতায় অনুষ্ঠানরত ১৭৫, ০০০ ডলার মূল্যের সানফিস্ট ওপেন টেনিসে জার্মান প্রতিদ্বন্দ্বী স্যান্ড্রা ক্লোজেলের বিরুদ্ধে সরাসরি সেটে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছেন ভারতীয় তারকা সানিয়া মির্জা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2006, 04:52 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সানিয়া সরাসরি ৭--৫, ৬--৩ সেটে ক্লোজেলকে ধরাশায়ী করেন।

পঞ্চম বাছাই সানিয়ার বিরুদ্ধে ক্লোজেল প্রথম সেটে প্রতিদ্বন্দ্বিতা সৃষ্টি করতে পারলেও দ্বিতীয় সেটে কোনও রকম পাত্তাই পায়নি এই জার্মান টেনিস খেলোয়াড়।

১৯ বছর বয়সি সানিয়া পরবর্তী ম্যাচে মুখোমুখি হবেন চতুর্থ বাছাই ফ্রেঞ্চ খেলোয়াড় অ্যারাভানে রিজাইয়ের।