রোমের ফুটবল মাঠে দুই দলের সমর্থকদের সংঘর্ষে আহত ৫০
ইতালির প্রথম বিভাগ ফুটবল দল প্যালারমো ও ক্যাটানিয়ার সমর্থকদের মধ্যে এক সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। ১৯৬২-৬৩ সালের পর এই প্রথম সিরি এ-এর খেলায় দল দুটি মুখোমুখি হয়।
গ্যালারিতে এই সংঘর্ষ ছড়িয়ে পড়লেও খেলা ঠিকঠাকভাবেই শেষ হয় এবং খেলায় প্যালারমো ৫--৩ গোলে জয়লাভ করে।
খেলা শুরু হবার আগে ক্যাটানিয়ার ২০০০ সমর্থক বেনজো বারবেরা স্টেডিয়ামে জোর করে ঢোকায় এই সংঘর্ষের সুত্রপাত ঘটে। এক পর্যায়ে উভয় দলের সমর্থকরা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে।
এ ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে। তবে সংঘর্ষ থামাতে গিয়ে ৫ পুলিশ আহত হয়।
