২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিভার্সিটি অব গ্রীনউইচ ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হচ্ছে শুক্রবার

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ফেডারেশন মিলনায়তনে শুক্রবার দ্বিতীয় ইউনিভার্সিটি অব গ্রীনউইচ ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা শুরু হচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 09:31 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

এবারের প্রতিযোগিতা স্পন্সর করছে ওভারসিজ স্টাডি কাউন্সেলিং নামের একটি  প্রতিষ্ঠান ।

সুইস লীগ পদ্ধতিতে এবারের প্রতিযোগিতায় ২১০০ রেটিংয়ের উর্দ্ধের সকল প্রতিযোগী  গ্র“প ‘এ’ তে  এবং ২১০০ রেটিংয়ের নিচের সকল প্রতিযোগী উন্মুক্ত গ্র“প ‘বি’ তে অংশ নিবে। বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে একলাখ টাকা করে দেয়া হবে।