প্রথম আন্তঃজেলা প্রমীলা ফুটবলে ঢাকা জেলা চ্যাম্পিয়ন
দেশের প্রথম আন্তঃজেলা প্রমীলা ফুটবলে ঢাকা জেলা রাজশাহী জেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। ধানমন্ডি মহিলা কমপ্লেক্সের ফাইনাল খেলায় ঢাকা ২--০ গোলে রাজশাহীকে পরাজিত করে।
খেলার প্রথমার্ধের ২৫ মিনিটে ঢাকার সুই প্র“ মারমা গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। খেলা শেষের দুই মিনিট আগে দ্বিতীয় ও শেষ গোলটি করেন নুবাই চিয়াং মারমা। তবে এই দুই গোলদাতাকে ছাপিয়ে সতীর্থ ফুটবলার পিংকি ফাইনালের সেরা ফুটবলার বিবেচিত হন।
এর আগে ঢাকা জেলা প্রমীলা দল সেমিফাইনালে রাঙ্গামাটিকে এবং রাজশাহী জেলা খাগড়াছড়ি জেলা দলকে হারিয়ে ফাইনালে ওঠে।
রাজশাহীর প্রমীলা ফুটবলার চামেলী আক্তার আসরের সেরা ফুটবলার বিবেচিত হন। ঢাকার সুই প্র“ চাকমা আসরে মোট ১০ টি গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার লাভ করেন। আর খাগড়াছড়ির কেমি চাকমা আসরের সেরা গোলরক্ষক নির্বাচিত হন।
