২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ম্যানেজার (অপারেশনস) হারুনুর রশীদ

বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিবি) বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সাবেক সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) মোহাম্মদ হারুনুর রশীদ ভূঁইয়াকে জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার (অপারেশনস) পদে নিয়োগ দিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2006, 10:18 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

হারুনুর রশীদ বাংলাদেশ বিমান বাহিনী এবং বিকেএসপি’র উর্ধ্বতন ব্যবস্থাপনা পর্যায়ে ১৫ বছর দায়িত্ব পালন করেন। ১৯৯৮ সাল থেকে তিনি বিকেএসপি’র সহকারী পরিচালক পদে দায়িত্ব পালন করছেন।

জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ক্রিকেট প্রতিযোগিতায় তিনি বিকেএসপি’র টিম ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

ব্যবসায় প্রশাসনে øাতকোত্তর ডিগ্রীধারী হারুনুর রশীদ শরীরচর্চা এবং স্পোর্টস সাইকোলজির ওপরও লেখাপড়া করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি একজন স্বনামধন্য সাঁতারু ছিলেন। এছাড়া ফুটবল, হ্যান্ডবল, ক্রিকেট এবং ফুটবল খেলাতে তার সুনাম রয়েছে।