আম্পায়ার ট্রেনিংয়ের জন্য লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৮
বিদেশী প্রশিক্ষকের অধীনে আম্পায়ারিং প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাথমিকভাবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন প্রার্থীর নাম প্রকাশ করেছে।
এদেরকে ১৬ সেপ্টেম্বর মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামস্থ আম্পায়ার ও স্কোরারস অ্যাসোসিয়েশনের কার্যালয়ে মৌখিক পরীক্ষার জন্য উপস্থিত থাকতে অনুরোধ করা হয়েছে।
