মিনি হ্যান্ডবলে গ্রীন হেরাল্ড এবং সানিডেল জয়ী
ধানমন্ডি মহিলা কমপ্লেক্সে সোমবার সানিডেল - বেক্সি ফেব্রিকস মিনি হ্যান্ডবল প্রতিযোগিতার উদ্বোধনী খেলায় গ্রীন হেরাল্ড স্কুল আগা খান স্কুলের বিরুদ্ধে ৬--৩ গোলে জয়লাভ করেছে।
এর আগে সানিডেল স্কুলের প্রিন্সিপাল তাজিন আহমেদ এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় নান্নু টেক্সটাইল মিলসের ব্যবস্থাপনা পরিচালক বিএস শোয়েব, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর এবং মহিলা কমপ্লেক্সের সাধারণ সম্পাদিকা কামরুন নাহার ডানা উপস্থিত ছিলেন।
দিনের অপর খেলায় সানিডেল স্কুল প্লে পেন স্কুলকে ১৭-৩ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করে।
