২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিয়ার কাছে লজ্জাজনক হার বাংলাদেশের

ভিয়েতনাম বাংলাদেশের জালে জড়িয়ে দিয়েছিল দুটি গোল। তাতে মান সম্মান কিছুটা হলেও অবশিষ্ট ছিল। কিন্তু সিরিয়ার সাথে বাংলাদেশ যে খেলাটা খেললো তাতে মুখ লুকোবারও কোনো জায়গা পাচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব - ১৭ ফুটবল দল। সিঙ্গাপুরের বিশান স্টেডিয়ামে এশিয়ান ফুটবল কনফেডারেশন অনূর্ধ্ব - ১৭ চ্যাম্পিয়নশীপে সিরিয়ার কাছে ৭ গোল খেয়ে প্রতিযোগিতা থেকেই ছিটকে পড়লো বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2006, 07:39 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

সিরিয়ার বিরুদ্ধে প্রথমার্ধের খেলাতেই ভাগ্য অনেকটা নির্ধারিত হয়ে যায় বাংলাদেশের। সিরিয়ার তরুণ স্ট্রাইকাররা এই ৪৫ মিনিটের মধ্যেই নিপূণভাবে বাংলাদেশের জালে ৫ বার বল জড়িয়ে দেয়। খেলার পরবর্তী অংশে সিরিয় ফরোয়ার্ডরা হেসে খেলে আরো দুটি গোল করে।

এই লজ্জাজনক পরাজয়ের মধ্য দিয়ে আসর থেকে ছিটকে পড়লেও একটুখানি আশা এখনও রয়েই গেছে। দেখাই যাক না ‘ডি’ গ্র“পের ফেবারিট দল চীনের বিরুদ্ধে শুক্রবারের শেষ গ্র“প ম্যাচে বাংলাদেশ দল দেশের জন্য কি বয়ে আনতে পারে!