এশিয়ান গেমসের জন্য নির্বাচক কমিটি গঠিত
কাতারের রাজধানী দোহারে অনুষ্ঠেয় ১৫ তম এশিয়ান গেমসে অংশ নেওয়ার লক্ষ্যে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) খেলোয়াড় নির্বাচনের স্বার্থে মঙ্গলবার সাত সদস্যবিশিষ্ট একটি নির্বাচক কমিটি গঠন করেছে।
বাংলাদেশ জুডো ফেডারেশনের প্রেসিডেন্ট মেজর জেনারেল এম আকবর আকতারের নেতৃত্বে এই কমিটি ১৪ তম এশিয়ান গেমস এবং সদ্য সমাপ্ত এস এ গেমসের পারফরমেন্সের ভিত্তিতে এবারের দল নির্বাচন করবে।
তবে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) প্রেসিডেন্ট ও সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল মইন ইউ আহমেদ এই নির্বাচক কমিটির সুপারিশ অনুযায়ী খেলোয়াড়দের তালিকা চূড়ান্ত করবেন।
বিওএ উপ-মহাসচিব ইশতিয়াক আহমেদ কারেনকে এই কমিটির সদস্য সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
দলের অন্য সদস্যরা হলেন: মনিরুল হক, তবিউর রহমান, লে. কমান্ডার (অবঃ) একে সরকার এবং কামরুন নাহার ডানা।
