নারায়ণগঞ্জের জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ জয়
সিলেট স্টেডিয়ামে রোববার জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপের ফাইনালে ঢাকা জেলাকে টাইব্রেকারে ৩--১ গোলে হারিয়ে শিরোপা ধরে রেখেছে নারায়ণগঞ্জ।
নির্ধারিত সময়ে উত্তেজনাপূর্ণ ফাইনালটি গোলশূণ্যভাবে শেষ হলে টাইব্রেকারে নারায়ণগঞ্জ ৩--১ গোলে জয় ছিনিয়ে নেয়।
খেলা শেষে ঢাকা জেলার মলয় বর্মন ম্যাচসেরা খেলোয়াড় এবং জুমরাতুল হোসেন টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার লাভ করেন।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি এস এ সুলতান খেলা শেষে নারায়নগঞ্জ জেলার হাতে শিরোপা তুলে দেন।
অন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন বাফুফের দুই ভাইস প্রেসিডেন্ট আব্দুর রহিম ও সিরাজুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল, ডেপুটি সেক্রেটারী মনজুর হোসেন মালু এবং টেলিবার্তার প্রধান নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যান আবু মোহাম্মদ সাইদ।
