২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম সুপার সিক্সেস চ্যালেঞ্জ ২০০৬ স্থগিত

করাচীতে অনুষ্ঠেয় প্রথম এশিয়ান সুপার সিক্সেস চ্যালেঞ্জ ক্রিকেট টুর্নামেন্ট অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

করাচীতে ১৫ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া দুদিনের এই সিক্স - এ - সাইড টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা ও স্বাগতিক পাকিস্তানের অংশ নেবার কথা ছিল।

পাকিস্তান সিক্স-এ-সাইড দলের অধিনায়ক মইন খান এক বিবৃতিতে বিসিবিকে জানিয়েছেন, টুর্নামেন্ট স্থগিত করার বিষয়ে আইসিসিকে জানানো হয়েছে এবং আইসিসি শিগগিরই নতুন তারিখ নির্ধারণ করে টুর্নামেন্ট সম্পন্ন করার করার ব্যবস্থা নেবে। এ বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলোর সহযোগিতা কামনা করেছেন পাক অধিনায়ক মইন খান।