বল টেম্পারিংয়ের বিষয়টি প্রমাণ করতে না পারলে হেয়ারকে অপসারণ করতে হবে: ইমরান খান
ওভাল টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয় আম্পায়ার ড্যারেল হেয়ার বল টেম্পারিংয়ের যে অভিযোগ তুলেছেন সেটি প্রমাণ করতে না পারলে হেয়ারকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বহিষ্কারের দাবী জানিয়েছেন পাকিস্তানের ক্রিকেট কিং ইমরান খান।
পাকিস্তানের পক্ষে ৮৮টি টেস্ট খেলা এই কিংবদন্তী অল রাউন্ডার ওভাল টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে হেয়ারের ৫ রান জরিমানা এবং ইংল্যান্ডকে জিতিয়ে দেবার সিদ্ধান্তকে ‘গুরুতর ভুল’ বলে উল্লেখ করে বলটি আসলেই টেম্পারিং করা হয়েছিল কিনা সেসম্পর্কে একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠনসহ বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবী জানান।
ইমরান খান বলেন, ‘হেয়ার যদি বল টেম্পারিংয়ের বিষয়টি প্রমাণ করতে না পারেন তবে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গন থেকে তাকে বিদায় নিতে হবে’।
