২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে একাত্মতা প্রকাশ করেছে বিসিবি

ওভালের শেষ টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের অভিযোগে ইংল্যান্ডকে বিজয়ী ঘোষণার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বল টেম্পারিংয়ের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে তার প্রতি পূর্ণ আস্থা জ্ঞাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

বিসিবির কার্যকরী কমিটির সভা শেষে বিসিবি প্রেসিডেন্ট আলী আজগর লবী বলেন, পাকিস্তানের বিরুদ্ধে আম্পায়ার ড্যারেল হেয়ার এরকম একটি ‘অদ্ভুত’ সিদ্ধান্ত দেওয়ায় সভায় উপস্থিত সকল সদস্যই তাদের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন’।

লবী বলেন, ‘পাকিস্তানের প্রতি আমরা আমাদের সমর্থন জানাচ্ছি। অতীতে বাংলাদেশের ক্রিকেটের বেশকিছু সমস্যার ক্ষেত্রে পিসিবি বাংলাদেশের পাশে এসে দাঁড়িয়েছে। পিসিবির প্রেসিডেন্টের সাথে টেলিফোনে আলাপ করে আমি পাকিস্তানের সিদ্ধান্তের সাথে একাত্মতা প্রকাশ করেছি।

এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান বলেন, ওভালের মাঠে আম্পায়ারদের সিদ্ধান্ত ঠিক ছিল এটা মেনে নিয়েই পাকিস্তান ক্রিকেট বোর্ড বল টেম্পারিংয়ের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে আমরা তার সাথে একাত্ম।