২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এস এ গেমসের সাঁতারে এবং ভারোত্তোলেনে বাংলাদেশের রৌপ্য ও ব্রোঞ্জপদক লাভ

দশম এস এ গেমসে বাংলাদেশের সাঁতারু আহমেদ জুয়েল ৫০ মিটার বাটারফ্লাই সাঁতারে রৌপ্য পদক লাভ করেছেন। এস এ গেমসের দ্বিতীয় দিনে জুয়েলের এই রোপ্য পদকই দেশের সেরা সংগ্রহ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2006, 07:00 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

মহিলাদের ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে স্বর্ণপদক আশা করলেও শেষপর্যন্ত প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ে অংশ নেয়া মাহফুজা খাতুনকে বোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

ভারোত্তোলেনের ৫৬ কেজি বিভাগে আকরামুল হক ব্রোঞ্জপদক পেয়েছেন।

প্রসঙ্গত, ১৯৮৪ এবং ১৯৯৯ সালের সাফ গেমস ব্যতিত অন্য সবগুলো আসরেই সাঁতারে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ।