২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুভেন্টাস ম্যাচ-ফিক্সিংয়ের দায় থেকে অব্যাহতি পেল না

দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ সিরি বি’তে নামিয়ে দেওয়া ইটালীর শীর্ষ ফুটবল দল জুভেন্টাস সিরি ‘এ’তে ফিরে আসার জন্য ইটালীর ফুটবল ফেডারেশনের কাছে যে আবেদন জানিয়েছিল তা প্রত্যাখাত হয়েছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2006, 01:32 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

সংবাদ সংস্থার খবরে বলা হয়, ইটালীর বিশ্বকাপ জয়ের আগে জুভেন্টাস দল একটি ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারীতে জড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে ইটালীয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) জাতীয় অলিম্পিক কমিটির সাথে এক সালিশি বৈঠকে মিলিত হয়।

জুভেন্টাস প্রেসিডেন্ট গিওভান্নি কোবোল্লি গিগলি জানান, ‘এই সাক্ষাতে কোন ইতিবাচক ফলাফল হয়নি। তবে আমরা আমাদের অবস্থান তাদের বোঝাতে পেরেছি।’

আমরা বলেছি আমাদের যে শাস্তি দেওয়া হয়েছে তা আমাদের অপরাধের চেয়ে অনেক বেশি এবং আমাদের অর্থনৈতিক এবং সম্মানের দিক থেকে অনেক বেশি ক্ষতি হয়েছে।

‘আমরা পয়েন্ট পেনাল্টি দিয়ে সিরি ‘এ’তে ফিরে আসার জন্য আবেদন জানিয়েছি। তবে আমাদের বোর্ড অফ ডিরেক্টররা ২১ আগস্ট সাক্ষাত করে পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেবেন।

জুভেন্টাসের কাছ থেকে তাদের খেতাব কেড়ে নেওয়া হয়েছে। পেনাল্টি থেকে ৩০ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে এবং সিরি বি’তে নামিয়ে দেওয়া হয়েছে।

জুভেন্টাসের আপিলের পর পেনাল্টি কমিয়ে ১৭ পয়েন্ট করা হয়েছে তবে সিরি ‘বি’তে পূর্বের মতই রাখা হয়েছে।

জুভেন্টাস তাদের লড়াই চালিয়ে যাবে বলে জানায়, “আমাদের জন্য সালিশির পথ খোলা রয়েছে, তাছাড়াও ফুটবল ফেডারেশনের প্রশাসনিক ট্রাইবুনাল এবং ইউরোপীয়ান আদালত রয়েছে।