২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার থেকে শুরু হচ্ছে ডিআরইউ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০০৬

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০০৬ রোববার থেকে শুরু হচ্ছে। প্রতিযোগিতার ১০টি ইভেন্টের জন্য পৃষ্ঠপোষকতা করছে যুবক হাউজিং এন্ড রিয়েল এস্টেট লিমিটেড।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2006, 12:51 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

ডিআরইউ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শনিবার এ সময়সূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ডিআরইউ সভাপতি সফিকুল ইসলাম সাবু, সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী, যুবক হাউজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, পরিচালক সৈয়দ রাশেদুল হুদা, ডিআরইউ এর ক্রীড়া সম্পাদক কাজী ইমরুল কবির সুমন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিকভাবে ১০টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এর মধ্যে রোববার সকাল ১১টায় ডিআরইউ ক্যাম্পাসে দাবা প্রতিযোগিতার শুরুর মাধ্যমে এর সূচনা হবে।

এরপর পর্যায়ক্রমে ২১ আগস্ট ১১টায় ডিআরইউ ক্যাম্পাসে ব্রীজ (দ্বৈত), ২৩ আগস্ট ১১টায় ডিআরইউ ক্যাম্পাসে ক্যারম একক ও দ্বৈত, ২৫ আগস্ট ১০টায় ডিআরইউ ক্যাম্পাসে লুডু (মিশ্র, দ্বৈত, দম্পতি ও উন্মুক্ত), ২৭ আগস্ট ১০টায় পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে শুটিং (একক), ২৮ আগস্ট ১১টায় পল্টনের জাতীয় ক্রীড়া পরিষদের সুইমিং পুলে সাতার, ৩০ আগস্ট ১১টায় পল্টনের উডেন ফ্লোর জিমনেসিয়ামে ব্যাডমিন্টন (পুরুষ ও মহিলা), ৩১ আগস্ট ১১টায় উডেন ফ্লোর জিমনেসিয়ামে টেবিল টেনিস (একক), ১ সেপ্টেম্বর ১১টায় উডেন ফ্লোর জিমনেসিয়ামে আর্চারি (একক) এবং ১৫ সেপ্টেম্বর সকাল ৬টায় শাহবাগ থেকে ডিআরইউ ক্যাম্পাস পর্যন্ত ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।