২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শুক্রবার দেশে ফিরছে

আফ্রিকার জিম্বাবুয়ে ও কেনিয়া সফর শেষে এবং বিদেশের মাটিতে একদিনের ক্রিকেটের প্রথম সিরিজ জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ১৮ আগস্ট শুক্রবার দেশে ফিরে আসছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

তবে বাংলাদেশের আহত অধিনায়ক হাবিবুল বাশারের পরিবর্তে কেনিয়ায় খেলতে যাওয়া তুষার ইমরান বৃহস্পতিবারই ঢাকা ফিরেছেন।

বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল ছাড়া পুরো জাতীয় দলেরই নাইরোবি থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে শুক্রবার সকালে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে। মোহাম্মদ আশরাফুল বুধবার নাইরোবি থেকে লন্ডনের পথে পাড়ি জমিয়েছেন। লন্ডনে আশরাফুল তার কাউন্টি দল রেইনহিল ক্রিকেট ক্লাবে যোগ দেবেন।

প্রসঙ্গত, এই আফ্রিকা সফরে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে ৩-২ এ সিরিজ হারলেও কেনিয়াকে তিন ম্যাচের সিরিজে হোয়াইট ওয়াশ করে প্রথমবারের মতো বিদেশের মাটিতে সিরিজ জেতার গৌরব অর্জন করে।