ক্রোয়েশিয়ার কাছে পরাজিত বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি
বিশ্বকাপের পর নিজের প্রথম ম্যাচেই পরাজিত হয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি। নিজেদের মাটিতেই এক প্রীতি ম্যাচে আজ্জুরিরা ২ - ০ গোলে ক্রোয়েশিয়ার কাছে পরাজিত হয়।
লিভরনোতে ইটালি ও ক্রোয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ছিল আজ্জুরিদের নতুন কোচ রর্বাতো ডোনাডোনির প্রথম মিশন। তবে বিশ্বকাপ জয়ী ইটালি দলের কোন খেলোয়াড় এই ম্যাচে খেলেননি।
জার্মানিতে অনুষ্ঠিত ২০০৬ সালের বিশ্বকাপ ফুটবলে মার্সেলো লিপ্পির তত্ত্বাবধানে বিশ্বকাপ শিরোপা জয়ের পর ফুরফুরে মেজাজেই মাঠে নেমেছিল তরুণ ও প্রতিভা নির্ভর আজ্জুরিদের এই দলটি। কিন্তু ম্যাচটিতে পরাজয়ের কারণে ২৬ তম ম্যাচে অপরাজিত থাকা আর হল না ইটালির।
ম্যাচের ২৮ মিনিটে ব্রাজিলীয় বংশোদ্ভূত ক্রোয়েশিয়ান খেলোয়াড় এডওয়ার্ড ডা সিলভা হেড থেকে গোল পেয়ে এগিয়ে যায় সফরকারী ক্রোয়েশিয়া।
নতুন কোচ স্লাভেন বিলিসের দিকনির্দেশনায় ক্রোয়েশিয়া দলটিকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছিল এবং প্রথমার্ধের খেলা শেষ হওয়ার তিন মিনিট আগে আরো একটি গোল পাওয়ায় ২ - ০ ব্যবধানে এগিয়ে যায় ক্রোয়েশিয়ানরা।
ইটালিয়ান খেলোয়াড় মিলান র্যাপাইস এবং লুকা মড্রিসকে কাটিয়ে এমেলিয়ার বাম পায়ের দুর্দান্ত শট থেকে গোল পেয়ে আজ্জুরিদের বিরুদ্ধে জয়ের গোল ব্যবধান বাড়ায় ক্রোয়েশিয়া।
২ সেপ্টেম্বর ২০০৮ সালের ইউরো ফুটবল বাছাই পর্বের ‘বি গ্র“পে’ লিথুনিয়ার বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আজ্জরিরা।
