২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে এশিয়ান সুপার সিক্সেস টুর্নামেন্টে খেলবেন গাঙ্গুলি

আগামী মাসে পাকিস্তানে প্রথমবারের মত অনুষ্ঠেয় এশিয়ান সুপার সিক্সেস টুর্নামেন্টে অংশ নেবেন সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। টুর্নামেন্টে আয়োজকমন্ডলির একজন সদস্য এই তথ্য জানান।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2006, 12:00 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

এশিয়ান সুপার সিক্স টুর্নামেন্টের সমন্বয়সাধক রশিদ খান বলেন, “পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ এই চারটি দল টুর্নামেন্টে তাদের অংশ গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে। করাচির জাতীয় স্টেডিয়ামে ১৫ ও ১৬ সেপ্টেম্বর দুই দিন ব্যাপি টুর্নামেন্টের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।”

টুর্নামেন্টে আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’এর কাছ থেকে অনুমোদন সংগ্রহ করেন পাকিস্তানের সাবেক টেস্ট অধিনায়ক ও উইকেটরক্ষক মইন খান।

এদিকে ভারতে অক্টোবর ও নভেম্বর মাসে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য ভারতীয় প্রাথমিক ৩০ সদস্যের দলে ডাক পেয়েছেন সৌরভ গাঙ্গুলি।

রশিদ জানান, তারকা খেলোয়াড়রা টুর্নামেন্টে অংশ নেওয়ার কারণে আয়োজকমন্ডলি বহু ক্রিকেট ভক্তের সমাগমের আশা করছে এবং টুর্নামেন্টটি প্রতি বছর আয়োজনের কথাও ভাবছে তারা।