২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডাইনামো জাগরেবকে ০ - ৩ গোলে হারিয়েছে আর্সেনাল

চ্যাম্পিয়নস লীগের তৃতীয় কোয়ালিফাইং রাউন্ডের খেলায় আর্সেনাল ৩ - ০ গোলে ডাইনামো জাগরেবকে হারিয়ে দিয়েছে। আর্সেনালের পক্ষে স্ট্রাইকার ফ্যাব্রিগ্যাস ২ টি এবং ভ্যান পার্সি অপর গোলটি করেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2006, 07:07 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

প্রথমার্ধের গোল শূণ্য খেলায় আর্সেনালের আক্রমণগুলো ভালোভাবেই প্রতিহত করে জাগরেব। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলায় আর্সেনালের স্ট্রাইকারদের পরিকল্পিত আক্রমণে তাদের রক্ষণভাগ পুরোপুরি ভেঙ্গে পড়ে। খেলার ৬৩ মিনিটে আর্সেনাল স্ট্রাইকার ফ্যাব্রিগ্যাস সতীর্থ রবিন ভ্যান পার্সির পাস থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। এর পরের মিনিটেই সতীর্থ আলেকজান্দারের লম্বা পাস থেকে ভ্যান পার্সি দলের দ্বিতীয় গোলটি করেন। ফ্যাব্রিগ্যাস প্রতিপক্ষের বেশ কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে খেলার শেষ গোলটি করেন।

এই খেলায় আর্সেনালের ফরাসি অধিনায়ক থিয়েরি অঁরি, ব্রিটিশ ডিফেন্ডার এ্যাশলে কোল, সোল ক্যাম্পবেল অংশগ্রহণ করেননি।