ত্রিদেশীয় সিরিজের পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন জয়াবর্ধনে
দেশের মাটিতে অনুষ্ঠেয় আসন্ন ত্রিদেশীয় একদিনের আন্তর্জাতিক সিরিজে অংশ নেওয়ার পর লঙ্কান দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াবেন মাহেলা জয়াবর্ধনে। শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড এই তথ্য জানায়।
নিয়মিত অধিনায়ক মারভান আতাপাত্তুর অনুপস্থিতিতে জয়াবর্ধনে ভালভাবেই দলকে দিকনিদের্শনা দিতে সমর্থ হয়েছিলেন। জয়াবর্ধনের নেতৃত্বে ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক সিরিজে ৫ - ০ ব্যবধানে সিরিজ জয় এবং ১ - ১ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করে লঙ্কানরা। তাছাড়া গত সপ্তাহে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে এক ইনিংস ও ১৫৩ রানের বড় জয় পায় শ্রীলঙ্কা।
তবে আতাপাত্তু ইনজুরি থেকে সেরে ওঠার কারণে তাদে দায়িত্ব ছেড়ে দিতে হচ্ছে বলে লঙ্কান বোর্ড সূত্রে জানা যায়।
পিঠের ইনজুরির কারণে এ বছরের মার্চ মাস থেকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে রয়েছেন আতাপাত্তু।
এদিকে ১৪ আগস্ট থেকে দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিরুদ্ধে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজে অংশ নেওয়ার জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা।
অভিজ্ঞ ব্যাটসম্যান রাসেল আরনাল্ড দলে ফিরেছেন। তবে বাদ পড়েছেন জেহান মুবারক ও লোকুরাচ্চি।
লঙ্কান দল: মাহেলা জয়াবর্ধনে (অধিনায়ক), কুমার সাঙ্গাকারা, সনথ জয়সুরিয়া, উপল থারাঙ্গা, তিলেকারাতেœ দিলশান, মারভান আতাপাত্তু, চামারা কাপুগেদেরা, প্রসান্না জয়াবর্ধনে, পারভেজ মাহারুফ, চামিন্দা ভাস, মুত্তিয়া মুরালিধরন, দিলহারা ফার্নান্ডো, লাসিথ মালিনগা, মালিনগা বান্দারা, রুচিরা পেরেরা।
