২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় রেকর্ডধারী সাঁতারুদের নগদ অর্থ পুরস্কার

কেয়া কসমেটিকস ২০ তম জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপ ২০০৪ এর জাতীয় রেকর্ড সৃষ্টিকারী সাঁতারুদের পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান অনুষ্ঠান মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 09:34 PM

Updated : 26 Apr 2022, 03:51 PM

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশ নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল এম হাসান আলী খানের সভাপতিত্বে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়ামন্ত্রী এম ফজলুর রহমান তার পূর্ব প্রতিশ্র“তি অনুযায়ী জাতীয় রেকর্ডধারী প্রত্যেক সাঁতারুর হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেবেন।

২০০৪ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় মোট ২২টি নতুন জাতীয় রেকর্ড সৃষ্টি হয়েছিল। ১৯টি ব্যক্তিগত ইভেন্টে এবং তিনটি রিলে ইভেন্টে মোট ১০জন সাঁতারু এই নতুন রেকর্ড গড়েছিলেন।

বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজিএমসি) এর সবুরা আক্তার সেবারের প্রতিযোগিতায় ৫ টি ব্যক্তিগত এবং ২ টি দলীয় ইভেন্টসহ মোট সাতটি ইভেন্টে জাতীয় রেকর্ড সৃষ্টি করেন। তার সতীর্থ ডলি আক্তার চারটি ব্যক্তিগত এবং ২ টি দলীয় ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েন।

যেসব সাঁতারু ২০০৪’ আসরের ব্যাক্তিগত ইভেন্টে জাতীয় রেকর্ড গড়েছিলেন তারা হলেন: রুবেল রানা (৫০ মি: ব্যাকস্ট্রোক, ২০০ মি: মিডলে রিলে), জুয়েল আহমেদ ( ৫০ মি: ও ২০০ মি: বাটারফ্লাই), কাজী মনিরুল ইসলাম ( ৫০ মি: ফ্রি স্টাইল), সবুরা আক্তার (৫০ মি: ও ১০০ মি: ব্যাকস্ট্রোক, ২০০, ৪০০ এবং ৮০০ মি: ফ্রি স্টাইল), ডলি আক্তার ( ৫০ মি: ও ১০০ মি: ফ্রি স্টাইল,  ২০০ মি: ব্যাকস্ট্রোক ও ২০০ মি: ব্যাক্তিগত রিলে), মাহফুজা খাতুন (৫০ মি: ও ১০০ মি: ব্রেস্টস্ট্রোক), এবং লাবনী আক্তার (৫০ মি: ও ১০০ মি বাটারফ্লাই, ৪০০ মি:ব্যাক্তিগত মিডলে) ।

বাংলাদেশ নৌবাহিনীর যে চার সাঁতারু  ৪  ৪০০ মিটার ফ্রি স্টাইল সাঁতারে জাতীয় রেকর্ড গড়েছিলেন তারা হলেন: রুবেল রানা, মনিরুল ইসলাম, মুনমুন আহমেদ, এবং জুয়েল আহমেদ।

বিজিএমসি’র সবুরা আক্তার, ডলি আক্তার, তানিয়া আফরিন এবং মেরিনা আক্তার ৪  ৪০০ মিটার ফ্রি স্টাইল এবং ৪  ৪০০ মিটার মিডলে রিলে সাঁতারে সেবার নতুন রেকর্ড গড়েছিলেন।