২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রান-আউট হওয়ার জন্য আমি ইনজামামকে দোষারোপ করছি না: ইউনিস

ইংল্যান্ডের বিরুদ্ধে চলমান তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের সহ-অধিনায়ক ইউনিস খান রান-আউট হওয়ার জন্য অধিনায়ক ইনজামাম উল হককে দায়ি মনে করছেন না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আর্ন্তজাতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2006, 11:57 AM

Updated : 26 Apr 2022, 03:51 PM

১৭৩ রানে রান আউট হওয়ার পর হাস্যেজ্জল ইউনিস বলেন, “এটা কোন সমস্যাই না। আমার ক্যারিয়ারে এ ধরনের ঘটনা প্রথমবার ঘটেনি। জানুয়ারি মাসে ভারতের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে ১৯৯ রানে রান-আউট হয়ে যাই আমি। সেই বার আমার সঙ্গী ইনজামাম নয় শাহেদ আফ্রিদি ছিলেন।”

হেডিংলিতে ইংল্যান্ডের প্রথম ইনিংসে গড়া ৫১৫ রানের জবাবে পাকিস্তান ৫৩৮ রান সংগ্রহ করে। ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে দিন শেষে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে তিন রান।

ইউনিস খান রান আউট হওয়ার কিছু সময় পর আউট হয়ে যান ইনজামাম উল হক। ব্যক্তিগত ২৬ রানে ইনজামাম লেগস্পিনার মন্টি পানেসারের বল সুইপ করতে গিয়ে উইকেটের ওপর পড়ে যান।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ইনজামাম আগেও উইকেটের ওপর পড়ে আউট হয়েছিলেন। তবে টেস্ট ক্রিকেটে তিনি প্রথমবার এই ভাবে আউট হলেন।

ইউনিস বলেন, “না, ইনজামামকে দোষারোপ করছি না। যত যাই হোক তিনি আমাদের অধিনায়ক।”

স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে এখনও যে কোন দল জিততে পারে বলে মনে করেন পাকিস্তানের সহ-অধিনায়ক।