সাফ গেমসে অংশগ্রহণের জন্য জাতীয় অনুর্ধ্ব- ২৩ ফুটবল দলের নাম ঘোষণা
শ্রীলংকায় অনুষ্ঠেয় ১০ম দক্ষিণ এশিয় গেমস (সাফ গেমস) ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৫ সদস্যবিশিষ্ট অনুর্ধ্ব- ২৩ জাতীয় ফুটবল দলের নাম ঘোষণা করেছে। শ্রীলংকার রাজধানী কলম্বোতে ১৮--২৭ আগস্ট এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অনুর্ধ্ব- ২৩ জাতীয় ফুটবল দলে যেসব খেলোয়াড় স্থান পেয়েছেন তারা হলেন - আতিকুল ইসলাম তরিক, শাকিল, ফিরোজ মাহমুদ টিটু, ফয়সাল মাহমুদ, মেহেদী হাসান উজ্জ্বল, আরমান আজিজ, জাহিদ হাসান এমিলি, আবুল কালাম, আরিফুল ইসলাম, আরাফাত আলী রনি, জাহিদ হোসেন, রবিন, মহিউদ্দিন ইবনুল সজিব, জাহেদ পাখেজ চৌধুরী, মেহেদী হাসান তপু, জহিরুল ইসলাম জহির, ওয়ালী ফয়সাল, শাহরিয়ার আব্দুল্লাহ রিন্টু, এনামুল হক শরীফ এবং আব্দুল্লাহ আল পারভেজ সালা।
এছাড়া কর্মকর্তা হিসেবে আব্দুর রহিম (দলনেতা), আমিরুল ইসলাম বাবু (ম্যানেজার) আর্জেন্টাইন কোচ আন্দ্রেস ক্রুসিয়ানী (প্রশিক্ষক), গোলাম জিলানী (সহকারী প্রশিক্ষক) এবং ডাঃ মাহফুজ উল্লাহ চিশতী (চিকিৎসক) দলের সাথে শ্রীলংকা যাচ্ছেন।
