গণতান্ত্রিকভাবেই নির্বাচিত হয়েছেন ডালমিয়া: বসু
জগমোহন ডালমিয়া পশ্চিমবঙ্গ ক্রিকেট এসোসিয়েশন (সিএবি)’র নির্বাচনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন বামপন্থী বর্ষীয়ান নেতা জ্যোতি বসু।
সিএবি’র প্রেসিডেন্ট পদে বামপন্থী প্রতিদ্বন্দ্বী প্রসূন মুখার্জীকে সামান্য ভোটে পরাজিত করে জগমোহন ডালমিয়া পুনরায় নির্বাচিত হওয়ার আগে পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বক্তব্যের বিরোধীতাও করেন বর্ষীয়ান রাজনীতিবিদ বসু। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
নির্বাচনের আগে জগমোহন ডালমিয়াকে নির্বাচন না করার পরামর্শ দেওয়ার কারণে অভিজ্ঞ বামপন্থী নেতা বুদ্ধদেব ভট্টাচার্যকে এখন নিজ দলের সমালোচনারও সম্মুখিন হতে হচ্ছে। পশ্চিমবঙ্গের সিনিয়র ক্যাবিনেট মন্ত্রী সুবাস চক্রবর্তী (ক্রীড়ামন্ত্রী) এবং ক্ষিতিশ গোস্বামী (পিডব্লিউডিমন্ত্রী) মূখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন।
