বর্ণবাদী কর্মকান্ডে জড়িয়ে পড়লে কঠিন শাস্তি পেতে হবে খেলোয়াড়দের: উয়েফা
কোন ফুটবল খেলোয়াড় যদি বর্ণবাদী আচরণ প্রদর্শন করে তাহলে তাকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হবে এবং দোষ প্রমাণিত হলে কমপক্ষে তাদের আরও দু’টি ম্যাচ খেলতে দেওয়া হবে না। ইউরোপীয় ফুটবল পরিচালনা পর্ষদ ‘উয়েফা’ তাদের নতুন ঘোষিত আইনের আলোকে এইসব তথ্য জানায়।
উয়েফা জানিয়েছে, কোনও খেলোয়াড় যদি অপর খেলোয়াড়ের বা খেলোয়াড়দের মর্যদায় আঘাত করে তাহলে তাকে শাস্তির সম্মুখিন হতে হবে। তাছাড়া গায়ের রং, বংশ, ধর্ম বা নৈতিক বিষয়ে নিয়ে সমালোচনা করলেও তাকে শাস্তি পেতে হবে।
উয়েফার সদস্য ক্লাবগুলোর ভক্তরা বর্ণবাদ বা পক্ষপাতমূলক আচরণ করলে ক্লাবগুলোকে কমপক্ষে ১৯, ০০০ ইউরো জরিমানা করা হবে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ইউরোপীয় ফুটবল পরিচালনা পর্ষদ আরও জানিয়েছে, যে কোন প্রকার চরমপন্থী আদর্শের প্রচার নিষিদ্ধ করা হয়েছে। যারা এর সাথে জড়িত থাকতে তাদের পয়েন্ট কেটে নেওয়া হবে বা প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হবে।
