একদিনের সিরিজের দ্বিতীয ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে বাংলাদেশের সংগ্রহ ২৩৮/৮
জিম্বাবুয়ের বিরুদ্ধে একদিনের ক্রিকেট সিরিজের দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ দল ঝলসে উঠতে পারেনি। রোববার জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে সফরকারীরা আট উইকেট হারিয়ে মোট সংগহ করেছে ২৩৮ রান।
৫০ রান নিয়ে দলের সর্বোচ্চ সংগ্রহ ডেব্যুটেন্ট ফরহাদ রেজার। দলের জন্যে আর যারা মূল্যবান অবদান রাখতে পেরেছেন তাদের মধ্যে রয়েছেন উইকেট রক্ষক খালেদ মাসুদ (৪৭ অপরাজিত), আফতাব আহমেদ (৪০) ও মোহাম্মদ রফিক (৩২)।
টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় জিম্বাবুয়ে দল।
এর আগে শনিবার বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে দুই উইকেটে হারে।
