২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে টেন্ডুলকার, অমিতাভসহ বিশিষ্ট ব্যক্তিবর্গের নিরাপত্তা বৃদ্ধি

সন্ত্রাসীদের আক্রমণের লক্ষ্য হতে পারেন ভারতীয় তারকা ক্রিকেটার শচীন টেন্ডুলকার, বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। ভারতীয় গোয়েন্দাদের এ তথ্যের ভিত্তিতে তাদের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে বলে মুম্বাই পুলিশ জানায়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 10:12 AM

Updated : 26 Apr 2022, 03:50 PM

টেন্ডুলকার ‘এক্স’ ক্যাটাগরির নিরাপত্তা পেলেও এখন থেকে তাকে এক ধাপ বেশি ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে বলে পুলিশ জানায়। অথাৎ বাড়িসহ তিনি যেখানেই অবস্থান করেন না কেন তার সাথে সব সময় সশস্ত্র দেহরক্ষী থাকবে এবং ভারতের যে কোন স্থানে অবস্থানকালে তার সাথে স্থানীয় পুলিশ অবস্থান করবে।

বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন, শাহরুখ খান, শিল্পপতি মুকেশ আমবানির জন্যও নিরাপত্ত বৃদ্ধি করা হয়েছে। তবে তাদের নিরাপত্তার ধরন প্রকাশ করেনি পুলিশ।

মুম্বাইয়ের অতিরিক্ত পুলিশ কমিশনার (নিরাপত্তা ও প্রতিরক্ষা) সুরেন্দ্র কুমার জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেন্ডুলকার ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের নিরাপত্তা জোরদার করা হয়েছে।