২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্তর্জাতিক ক্রিকেটে নাও ফিরতে পারি: ভন

সম্প্রতি ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান মাইকেল ভনের ডান পায়ের হাঁটুতে অস্ত্রোপচার করানোর পর তার ক্যারিয়ার সমাপ্ত হতে চলেছে বলে তিনি নিজেই জানান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2006, 09:59 PM

Updated : 26 Apr 2022, 03:50 PM

তবে ভন একটি ই--মেইল’এর মাধ্যমে জানিয়েছেন, তিনি এখনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজ খেলতে চান।

ভন বলেন, “দ্রুত সুস্থ হয়ে উঠার আশা করছি আমি। আমি সব ধরনের কঠোর পরিশ্রম করবো এবং বিশ্বাস করি, আমি আবার ইংল্যান্ডের জার্সি গায়ে দিতে পারবো। তবে আমি বুঝতে পারছি আমার আর খেলা নাও হতে পারে।”

৩১ বছর বয়স্ক মাইকেল ভন এই বছরের ফেব্র“য়ারি মাস থেকে হাঁটুর সমস্যার কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে রয়েছেন।

২০০৫ সালের ভনের নেতৃত্বে ১৮ বছর পর ইংল্যান্ড প্রথমবার অ্যাশেজ ট্রফি জয় করতে সমর্থ হয়। তবে এরপর হাঁটুর সমস্যার কারণে তিনি ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে পারেননি।