বিশ্বকাপ ক্রিকেট সফলভাবে আয়োজনের ব্যাপারে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ
২০০৭ সালের বিশ্বকাপ ক্রিকেট সফলভাবে আয়োজন করার ক্ষেত্রে কোন প্রকার প্রতিবন্ধকতাই সমস্যা সৃষ্টি করতে পারবে না বলে আত্মবিশ্বাসের সাথে জানান ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠেয় বিশ্বকাপ ক্রিকেট আয়োজকমন্ডলি।
তাছাড়া ক্যারিবীয় অঞ্চলে বিশ্বকাপ দেখতে আগ্রহী ক্রিকেট ভক্তদের ভ্রমণের সুব্যবস্থা করা কথাও জানিয়েছে আয়োজকমন্ডলি। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বিশ্বকাপ ক্রিকেটের সাফল্য অর্জনে সকলের সাহায্য শীর্ষক একটি অনষ্ঠানে বিশ্বকাপ ক্রিকেট আয়োজক কমিটির প্রধান নির্বাহী ক্রিস ডেরিং বলেন, “একটি প্রথম সারির ইভেন্ট আয়োজনের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসি।”
একই ভিসার মাধ্যমে ১৩ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত স্বাগতিক ক্যারিবীয় অঞ্চলের নয়টি দেশের মধ্যে ভ্রমণের জন্য একটি আইন প্রণয়নের কথাও বলেন প্রধান নির্বাহী। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের আর্থিক সমস্যার কারণে বিশ্বকাপ ক্রিকেটের ১২ টি স্টেডিয়ামের কাজ ধীর গতিতে চলছে। তাছাড়া দ্বীপসমূহের মধ্যে যাতাযেতের জন্য নির্মিত রাস্তাগুলোর উন্নয়ন কাজও চলছে ডিলে--ঢালাভাবে।
