২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদে খেলবেন নিস্টেলরয়

সকল জল্পনা--কল্পনা কাটিয়ে ডাচ স্ট্রাইকার রুড ভ্যান নিস্টেলরয় ইংলিশ প্রিমিয়ারশিপ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন। রিয়াল মাদ্রিদ ক্লাব ওভেব সাইট থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2006, 09:51 AM

Updated : 26 Apr 2022, 03:50 PM

৩০ বছর বয়সী অভিজ্ঞ ডাচ স্ট্রাইকার নিস্টেলরয়ের সাথে এনফিল্ডের এই বিখ্যাত ক্লাবটি তিন বছরের চুক্তি করেছে। শুক্রবার মেডিকেল পরীক্ষা শেষ করে নিস্টেলরয় সান্টিগো বেরনাবিউ স্টেডিয়ামে উপস্থিত হয়ে রিয়াল মাদ্রিদের পক্ষে আগামী তিন মৌসুম স্প্যানিশ লিগে খেলার কথা ফুটবল ভক্তদের জানাবেন।

হল্যান্ডের আন্তর্জাতিক স্ট্রাইকার নিস্টেলরয় দু’বার রিয়াল মাদ্রিদ ক্লাবে যোগ দেওয়ার আমন্ত্রণ ফিরিয়ে দিলেও ১৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’র বিনিময়ে রিয়াল মাদ্রিদে যোগ দিতে রাজি হয়েছেন বলে স্প্যানিশ মিডিয়াসমূহ সূত্রে জানা যায়।

নিস্টেলরয় ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের পক্ষে ১৫০ টি গোল করে নিজেকে বসিয়েছেন ক্লাবটির অল--টাইম সেরা ইউরোপীয় গোলদাতার আসনে। জার্মান ক্লাব বার্য়ান মিউনিখও এই ডাচ স্ট্রাইকারকে দলে নেওয়ার চেষ্টা চালিয়ে ছিল।

নিস্টেলরয় ২০০১ সালে পিএসভি এন্ডহোভেন ক্লাব ছেড়ে ম্যান ইউ’তে যোগ দেন। ইংলিশ ক্লাবটির বর্ষীয়ান ম্যানেজার স্যার অ্যালেক্স ফার্গুসনের সাথে নিস্টেলরয়ের বনিবনা হচ্ছিল না বলে জানা যায় ফুটবল বিশ্লেষক ও মিডিয়া সূত্রে। গত মে মাসে ওল্ড ট্রাফোর্ডে চার্লটন ক্লাবের বিরুদ্ধে ফার্গুসন এই ডাচ স্ট্রাইকার মাঠে না নামানোর পরে বষয়টি আরও পরিষ্কার হয়।

তিন মৌসুম শিরোপা ঘরে তোলা হয়নি স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের তাই এবার তারা ঘর গোছাতে আগে থেকেই ব্যস্ত। সম্প্রতি ইটালির ২০০৬ সালের বিশ্বকাপ শিরোপা জয়ী অধিনায়ক ফ্যাবিও ক্যানাভারো এবং ব্রাজিলীয় ডিফেন্ডার এমারসন যোগদান করেন।