২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গর্ডন গ্রিনিজ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের নির্বাচকদের আহ্বায়ক

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী ক্রিকেটার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ গর্ডন গ্রিনিজ সেদেশের ক্রিকেট বোর্ডের নির্বাচক মণ্ডলীর আহ্বায়ক নিযুক্ত হয়েছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডিরেক্টরদের এক সভায় গর্ডন গ্রিনিজকে এ দায়িত্ব দেওয়া হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2006, 08:20 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

জাতীয় দলের সাবেক এই ওপেনার গর্ডন গ্রিনিজের সাথে অ্যান্ডি রবার্টস এবং ক্লাইড বাটস নামক অপর দুই ক্রীড়া ব্যক্তিত্ব নতুন নির্বাচক মণ্ডলীর সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। সম্প্রতি নির্বাচক কমিটি’র সদস্য জোয়ি ক্যারু পদত্যাগ করার পর নতুন এ নির্বাচক কমিটি গঠন করা হলো।

সভায় ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ব্রায়ান লারাকেই দলের অধিনায়ক বহাল রাখার পাশাপাশি   লারা ও জাতীয় দলের কোচ বেনেট কিংকে নির্বাচক কমিটির সদস্যপদে বহাল রাখা হয়েছে।

সম্প্রতি ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজয়ের পর লারা তার আক্রোশ প্রকাশ করে বলেন, জ্যামাইকাতে অনুষ্ঠেয় শেষ টেস্টের ঠিক আগের দিন তাকে অবগত করা হয় যে, তিনি নির্বাচক কমিটির একজন সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন।

এদিকে জোয়ি ক্যারু জানান, ভারতের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ দল নির্বাচন এবং মাঠের পিচ সম্পর্কে লারার বিরুপ মন্তব্যের সাথে তার পদত্যাগের কোনো সম্পর্ক নেই।