২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিল ফিফা

আন্তর্জাতিক প্রতিযোগিতায় গ্রিস দল ও দেশটির ক্লাবসমূহের অংশ গ্রহণের বিষয়ে নিষেধাজ্ঞা তুলে নিয়ে বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2006, 12:26 PM

Updated : 26 Apr 2022, 03:48 PM

গত সপ্তাহে দেশটির ফুটবল অঙ্গনে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে ফিফা সকল প্রকার আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইউরোপীয় চ্যাম্পিয়ন গ্রিস দলের অংশ গ্রহণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

মঙ্গলবার গ্রিস পার্লামেন্টে একটি ক্রীড়া আইন সংশোধন করার পর হেলেনিক ফুটবল ফেডারেশন (ইডিও) এ বিষয়ে সম্মতি দেয়।

ফিফা সংশোধনি আইনটি গ্রহণ করেছে এবং এর ফলে গ্রিসের উপর থেকে নিষেধাজ্ঞা আরোপটি আর থাকলো না।