আর্জেন্টিনার বিরুদ্ধে প্রথম কোয়ার্টার ফাইনালে জার্মানি ভারমুক্ত
শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে ফেবারিট আর্জেন্টিনার বিরুদ্ধে বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ফর্মে থাকা স্বাগতিক জার্মানিকে অনেকটাই ভারমুক্ত মনে হচ্ছে।
শ্রেষ্ঠত্বের লড়াইয়ে জার্মানিকে নির্ভার মনে হলেও, বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামের ৭২ হাজার দর্শক ও বিশ্বের লক্ষ লক্ষ দর্শকও ১৯৮৬’র বিশ্বকাপের মতো আরও একটি জমজমাট লড়াই দেখার অপেক্ষায় আছে এই দুই দলের মধ্যে। তবে, তারা নিশ্চিতভাবেই ১৯৯০’র বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তিও দেখতে চায় না।
ইটালির ১৯৯০’র বিশ্বকাপ ফাইনালে ক্লিনসম্যান, ভোয়েলার, ম্যাথুয়েজ’র জার্মানি বিতর্কিত পেনাল্টিতে ১--০ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করলেও, ১৯৮৬’র বিশ্বকাপে ম্যারাডোনার নেত্বতাধীন আর্জেন্টিনা অসাধারন ক্রিড়া নৈপূণ্য দেখিয়ে জার্মানিকে ৩-২ গোলে পরাজিত করে দ্বিতীয়বারে মতো শিরোপা ঘরে তুলেছিলো।
এবং, এ দুটিই ফাইনাল ম্যাচই ছিল বিশ্বকাপে জার্মানি ও আর্জেন্টিনার মধ্যে শেষ দুটি লড়াই। এরপর বিগত তিন তিনটি বিশ্বকাপে এই দুই ফুটবল পরাশক্তির দেখা না হলেও ফ্রেন্ডলি ম্যাচে এরা দু’দফা মুখোমুখি হয়েছে। তবে কেউই কারো কাছে পরাজয় মানেনি।
“এটা একটা দীর্ঘ প্রতিক্ষীত ম্যাচ হতে যাচ্ছে। কেননা, বিশ্বকাপে এ দুটি দেশের রয়েছে গুরুত্বপুর্ণ ইতিহাস,” বলেন জার্মানির কোচ ক্লিনসম্যান।
মধ্যমাঠের খেলোয়ার মাইকেল বালাক বলেন, দল দিনকে দিন উজ্জ্বল হচ্ছে এবং আমরা প্রকৃতপক্ষেই বিশ্বাস করতে শিখছি য়ে আমরা শিরোপা জয় করতে পারি। বর্তমানে আমরা সঠিক স্থানে আছি এবং ঠিক পথেই এগোচ্ছি।
চলমান বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এবং জার্মানির আক্রমনভাগের খেলোয়ার মিরোস্লাভ ক্লোসা বলেন, “আর্জেন্টিনা শীর্ষ দল, তবে আমরা জানি আমরা তাদেরকে হারেতে পারি। এবং আমরা সত্যিই আর্জোন্টনার বিরুদ্ধে জয় চাই।” তিনি আরও জানান, যে অবস্থায় আছেন তাতে কোন ডিফেন্ডারকেই তিনি ভয় পায় না এবং খুবই আশাবাদী পারফরমেন্সের সেরাটাই তিনি দেখাতে পারবেন আর্জেন্টিনার বিরুদ্ধে।
গত চার ম্যাচে ১০ গোলের মধ্যে সাত গোল করেছে জার্মানির আক্রমনভাগের মুল দুই অস্ত্র মিরোস্লাভ ক্লোসা ও লুকাস পডোলস্কি।
তবে, ক্লোসা ও পডোলস্কির জবাব দিতেও প্রস্তুত সার্বিয়া ও মন্টিনেগ্রকে ৬-০ গোলে হারিয়ে আসা আইয়ালা, ক্রেসপো, মেসি, রডরিগুয়েজ, স্যাভিওলা, রিকুয়েমে’র আর্জেন্টিনা।
“কোন কোর্য়াটারফাইনাল ম্যাচই সহজ নয়। তবে, স্বাগতিক জার্মানির বিরুদ্ধে অবশ্যই ্ম্যাচটা একটু কঠিনই হবে। কেননা, দলটির নাম জার্মানি এবং তারা স্বাগতিক দেশ,” বলেন ১৯ বছর বয়সী মেসি।
