পর্তুগালের বিরুদ্ধে মাঠে নামতে প্রস্তুত ইংলিশ ডিফেন্ডার নেভিল
ইংলিশ ডিফেন্ডার গ্যারি নেভিল শনিবার বিশ্বকাপ ফুটবল আসরে পর্তুগালের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে খেলতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ইংলিশ কোচ সভেন--গোরান এরিকসন।
৩১ বছর বয়সি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের ডিফেন্ডার নেভিল পায়ের পেশীতে আঘাত পাওয়ার কারণে বিশ্বকাপের তিনটি ম্যাচ খেলতে পারেননি। তবে বুধবার প্রশিক্ষণ শিবিরে অংশ নেন তিনি।
এরিকসন বলেন, “নেভিলকে দেখে বেশ ভাল মনে হল। প্রশিক্ষণ শিবিরে তিনি সব ধরনের অনুশীলনই করেন এবং অনুশীলনের পর কোন প্রকার ব্যথা অনুভব করেননি। তাই আমি মনেকরি পর্তুগালের বিরুদ্ধে শনিবার কোয়ার্টার-ফাইনাল ম্যাচে তিনি মাঠে নামতে পারবেন।”
