২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার কাছে চতুর্থ ওয়ান ডে ম্যাচেও পরাজিত ইংল্যান্ড

স্বাগতিক ইংল্যান্ডকে চতুর্থ ম্যাচে ৩৩ রানে পরাজিত করে এক ম্যাচ বাকি থাকতেই ৪--০ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতে নিয়েছে শ্রীলঙ্কা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2006, 01:52 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

ওল্ড ট্রাফোর্ডে লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের সেঞ্চুরির উপর ভর করে শ্রীলঙ্কা ৩১৮ রানের বিশাল স্কোর গড়তে সমর্থ হয়। জবাবে ২৮৫ রান সংগ্রহ করেই ইংল্যান্ডের ইনিংসের চাকা থেমে যায়।

ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচেও জয়াবর্ধনে অপরাজিত ১২৬ রানের একটি দারুন ইনিংস খেলেন।

টস জিতে শ্রীলঙ্কা ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পর দ্বিতীয় উইকেট জুটিতে জয়াবর্ধনে ও উপল থারাঙ্গা ১৩৭ রান সংগ্রহ করে।

থারাঙ্গা ব্যক্তিগত ৬০ রান করে ইংলিশ ফাস্ট বোলার ডালরিমপেলের বলে সোলাঙ্কির হাতে ক্যাচ তুলে দেন। এরপর ইংল্যান্ড ম্যাচে কিছুটা ফিরে আসলেও পারভেজ মাহরুফ ও মালিনগা বান্দারার দৃঢ়তায় সফরকারীরা ৩০০ রানের উপর স্কোর গড়তে সমর্থ হয়।

পারভেজ মাহরুফ ৫৮ রানে ও মালিনগা বান্দারা ২৮ রানে অপরাজিত ছিলেন।

ম্যাচের আট বল বাকি থাকতেই ইনজুরি জর্জরিত ইংল্যান্ড দল সবক’টি উইকেট হারিয়ে পরাজিত হয়। গত ১১ টি এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের এটা সপ্তম পরাজয়।

ব্রিটিশ সমর্থকরা আশা করছে শনিবার হেডিংলিতে অনুষ্ঠেয় সিরিজের শেষ ম্যাচে ঘুরে দাঁড়াবে অ্যাশেজ ট্রফি জয়ী ইংল্যান্ড।

৩১৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে ম্যাচের শুরুটা ভালই করে ইংলিশ উদ্বোধনী ব্যাটসম্যানরা। কিন্তু ইংলিশ অভিজ্ঞ ব্যাটসম্যান ট্রেসকথিক ব্যক্তিগত ৪৪ রানের সময় লঙ্কান ফাস্ট বোলার লাসিথ মালিনগার বলে মিড--অফে দাঁড়ানো বান্দারার হাতে সহজ ক্যাচ তুলে দেন। ছয় বল পরে এলেস্টার কুককে প্যাভিলিয়ানে ফিরিয়ে দেন শ্রীলঙ্কার অপর ফাস্ট বোলার দিলহারা ফার্নান্ডো।

ইংলিশ অধিনায়ক এন্ড্রু স্ট্রাস ও ইয়ান বেল মাঠে এসে নিজেদের ইনিংস পুনর্গঠন করার চেষ্টা করেন।

লঙ্কান অফ--স্পিনার তিলাকারাতœা দিলশানের বলে স্ট্রাস ব্যক্তিগত ৪৫ রানের মাথায় উইকেটরক্ষক কুমার সাঙ্গাকারার হাতে ক্যাচ তুলে দিতে বাধ্য হন।

দুই বল পরে এই বোলারের বলে ইয়ান বেলকে উইকেটরক্ষক সাঙ্গাকারা স্ট্যাম্পিং করে প্যাভিলিয়ানে ফেরান।

বিক্রম সোলাঙ্কি ব্যক্তিগত ১০ রান তুলে বান্দারার বলে আউট হয়ে যান। এরপর ব্রেসনান ও প্লানকিট কিছুক্ষণ ক্রিজে টিকে থাকলেও দলকে শ্রীলঙ্কার নির্ধারিত লক্ষ্যের কাছেও নিয়ে যেতে পারেনি।

ইংলিশ লোয়ার--অর্ডার ব্যাটসম্যান কবির আলীকে রান--আউট করার মাধ্যমে শ্রীলঙ্কা চতুর্থ একদিনের আন্তর্জাতিক ম্যাচটি জিতে নেয়।