২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোয়ার্টর ফাইনাল ম্যাচের আগে ব্রিটিশ সংবাদপত্রে প্রকাশিত সংবাদ খতিয়ে দেখবে পর্তুগাল

বৃটিশ সংবাদপত্রগুলোতে পর্তুগীজ স্ট্রাইকার পাউলেতার সাথে মিথ্যা সাক্ষাৎকার প্রকাশ এবং দলটিকে ‘অবাধ্য ও হিংস্র’ বলে সম্মোধন করার কারণ অনুসন্ধানের পরিকল্পনা করেছে পর্তুগাল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2006, 10:23 AM

Updated : 26 Apr 2022, 03:46 PM

মারিনফেল্ডে পর্তুগীজ প্রশিক্ষণ শিবিরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পর্তুগাল দলের প্রধান প্রেস কর্মকর্তা আলফনসো ডি মেলো লন্ডন ভিত্তিক সংবাদপত্রগুলোতে প্রকাশিত সংবাদগুলোর বিষয়ে নিজেদের অবস্থা ব্যাখ্যা করেছেন।

ডি মেলো বলেন, “অজানা বিষয়গুলো আমাদেরকে সত্যিই চিন্তার মধ্যে ফেলেছে। ব্রিটিশ সংবাদপত্রগুলোতে প্রকাশিত তথ্য আমাদেরকে উদ্বিগ্ন করে তুলেছে।”

ব্রিটিশ সংবাদপত্র ‘দি সান’ এর সাথে পর্তুগীজ স্ট্রাইকার পাউলেতার নকল সাক্ষাৎকারের তথ্য প্রকাশ করেছে স্কাই স্পোর্টস। তাছাড়া ওয়েভ সাইটটিতে ইংল্যান্ডের গোলরক্ষক পল রবিনসনের সম্পর্কেও পাউলেতার বেশ কিছু মন্তব্য জানানো হয়েছে।

ডি মেলো আরও বলেন, “সাক্ষাৎকারটি নকল ছিল। আপনারা জানেন যে, কোনও পর্তুগীজ খেলোয়াড় ম্যাচের পর দলের সংবাদ সম্মেলনের বাইরে সাক্ষাৎকার দেয় না।”

তিনি বলেন, “প্রিমিয়ার লিগে খেলার কারণে ব্রিটিশ খেলোয়াড়দের সম্পর্কে পর্তুগীজ দলের খেলোয়াড়রা আমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। কিন্তু ইতোমধ্যেই আমরা ইংল্যান্ডের রক্ষণাগের দুর্বলতা সম্পর্কে জেনেছি।”

তাছাড়া পর্তুগীজ দলকে ‘অবাধ্য ও হিংস্র’ বলে সম্মাধন করার কারণেও প্রচন্ড খেদ প্রকাশ করে ডি মেলো বলেন, “বক্তব্যগুলো অসহ্য, অশোভন ও অযৌগিক। বিগত চার বছরে পর্তুগাল দলের কোনও খেলোয়াড় লাল কার্ড পায়নি এবং পর্তুগীজ খেলোয়াড়দের সকলে ভদ্র বলেও জানে।”