২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাশান রেফারি বলেন পর্তুগাল--হল্যান্ড ম্যাচটি ছিলো বর্বরোচিত

তীব্র সমালোচনার মুখেও রাশান রেফারি ভ্যালেন্টিন ইভানভ বলেন, আমি কোনো ভুল করিনি। রোববারের পর্তুগাল--হল্যান্ড ম্যাচটিতে চারটি লাল কার্ড প্রদর্শনের সিদ্ধান্তটি সঠিক ছিলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2006, 07:31 PM

Updated : 26 Apr 2022, 03:46 PM

শুধু তাই নয়, রাশিয়ার একটি দৈনিক পত্রিকা ইজভেস্টিয়ার ১৫৯৬ জনের ওপরে করা একটি জরিপে দেখা যায়, শতকরা ৬১ জনই ইভানভকে সমর্থন করেছেন। 

ইজভেস্টিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ম্যাচটিকে তার ক্যারিয়ারের সবচাইতে কঠিন ম্যাচ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ম্যাচটি ছিলো হিংস্রতায় পরিপূর্ণ।

খেলার ৯০ মিনিটে তিনি চার চারটি লাল কার্ড ছাড়াও ১৬ টি হলুদ কার্ড প্রদর্শন করেন।

ইভানভ বলেন, হিংস্রতার দিক থেকে ম্যাচটি ছিলো আমার জীবনের কঠিনতম একটি ম্যাচ।

খেলার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন কিনা জানতে চাইলে ইভানভ বলেন, আমি তা মনে করি না। খেলায় যা ঘটেছে তার ভিত্তিতেই আমি সিদ্ধান্ত নিয়েছি।

রাশান এই রেফারির কল্যাণে ২২ জনের খেলা শেষ হয় ১৮ জন নিয়ে। এদিকে ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারও সমালোচনা করে বলেন, ইভানভ নিজেও হলুদ কার্ড পাওয়ার যোগ্য।