২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে টিকে থাকতে হলে সৌদি আরবের বিরুদ্ধে ইউক্রেনের জয় অত্যাবশক

১৯ জুন জার্মানির হ্যামবুর্গে বিশ্বকাপ ফুটবলের ‘এইচ’ গ্র“পের ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে ইউক্রেনের মাঠে নামবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 10:39 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

নবাগত ইউরোপীয় দল ইউক্রেন বিশ্বকাপ আসরের প্রথম ম্যাচে শক্তিশালী স্পেনের কাছে ৪ - ০ গোলে পরাজিত হয়।

তবে ইউক্রেনিয়ান কোচ ওলেগ বোল্কাহিন মনে করেন, সৌদি আরবের বিরুদ্ধে ইউক্রেন তাদের পুরনো ছন্দে ফিরবে। কোচের সাথে একমত পোষণ করেছেন দলের অধিনায়ক আন্দ্রে শেভচেঙ্কো।

সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত এই দেশটি বিশ্বকাপের বাছাই পর্বে তুরস্ক, ডেনমার্ক, গ্রিসের মতো পরাশক্তিকে হারিয়ে বিশ্বকাপ আসরের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেলেও নিজেদের প্রথম ম্যাচে সব কিছু বুঝে ওঠার আগেই স্পেনের কাছে চারটি গোল খেয়ে বসে।

ফলে সৌদি আরবের বিরুদ্ধে ইউক্রেনের এই ম্যাচটি জয় করা অত্যাবশক হয়ে দাড়িয়েছে। কারণে এই ম্যাচটি জিততে না পারলে বিশ্বকাপ আসর থেকে ছিটকে পড়বে প্রথমবার বিশ্বের সর্ববৃহৎ ফুটবল আসরে খেলতে আসা ইউক্রেন।

অপরদিকে সৌদি আরব নিজেদের প্রথম খেলার তিউনিশিয়ার বিরুদ্ধে ২ - ২ গোলে ড্র করে এক পয়েন্ট পেয়েছে। ম্যাচটিতে প্রথমে পিছিয়ে থেকে পরে এগিয়ে যায় সৌদি আরব। তবে ম্যাচের শেষ পর্যন্ত তিউনিশিয়ার বিরুদ্ধে ড্র করেই সৌদিয়ানদের খুশি থাকতে হয়।

এই ম্যাচটি জিততে পারলে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে সৌদিয়ানদের ওঠার সম্ভাবনা আরও জোরালো হবে।

স্ট্রাইকার সামি আল জাবের, ইয়াসের আল কাহতানি ও হামাদ আল মুনতাশাবির উপর আস্থা রেখে সৌদি কোচ মার্কোস পেকুয়িটা জানান, পুরনো ম্যাচটি ভুলে এখন তারা ইউরোপীয় নব্য ফুটবল শক্তি ইউক্রেনের বিরুদ্ধে ম্যাচটি নিয়েই বেশি মনোযোগী।

ম্যাচটিতে ইউক্রেনিয়ান প্লে--মেকার শেভচেঙ্কোর উপর নজর রাখার প্রতিও তিনি গুরুত্বারোপ করেন।