২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চেক রিপাবলিক’কে ২ - ০ গোলে হারিয়ে দিলো নবাগত ঘানা

এবারের বিশ্বকাপের প্রথম আপসেটটি ঘটিয়েছে নবাগত ঘানা। শ্বাসরুদ্ধকর এক ম্যাচে ২--০ গোলের পরিষ্কার ব্যবধানে তারা হারিয়ে দিয়েছে ফিফা র‌্যাংকিং-এর দ্বিতীয় শীর্ষ দল চেক রিপাবলিককে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2006, 12:16 AM

Updated : 26 Apr 2022, 03:45 PM

বিশ্বকাপ ফুটবলের ‘ই’ গ্র“পের তৃতীয় এই ম্যাচটিতে চেক রিপাবলিক মাঠে নেমেছিল ঘানাকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠার পরিকল্পনা নিয়ে। পাভেল নেদভেদ, টমাস রসিকি, প্রবোরস্কি-দের পক্ষে ম্যাচ জেতাটাই ছিল স্বাভাবিক। কিন্তু উপভোগ্য এক অস্বাভাবিকতাকে সম্ভব করে লড়াকু ঘানা বিশ্বকাপে আপসেট ঘটানোর আফ্রিকান ঐতিহ্যকেই ফিরিয়ে আনলো শনিবার রাতে। আর এ পরাজয়ের ফলে চেক রিপাবলিকের এবারের আসরের দ্বিতীয় রাউন্ডে ওঠা  অনিশ্চিত হয়ে গেল। আর ঘানার জন্য শেষ ১৬ দলের মধ্যে আসবার একটি সুবর্ণ সুযোগ তৈরী হলো।

ঘানা তাদের এই ভাগ্য নির্ধারনী ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলা শুরু করে। আর গোলও পেয়ে যায় মাত্র দুই মিনিটেন মাথায়। মিডফিল্ডার স্টিফেন এপ্পিয়া চেক বিপদসীমার মধ্যে চমৎকার একটি ক্রস করেন। অপর ফরোয়ার্ড আসামোয়া বলটি প্রথমে বুক দিয়ে রিসিভ করে চেক গোলের ভেতরে নীচু করে ঠেলে দেন।

খেলার শুরুতেই পিছিয়ে পড়ে সমতায় ফিরে আসার জন্য মরিয়া হয়ে ওঠে চেক রিপাবলিক। চেকের পাল্টা আক্রমণে ম্যাচটি দারুণ উপভোগ্য হয়ে ওঠে কিন্তু ফরোয়ার্ড ভ্রাটিস্লাভ, রসিস্কি, মিডফিল্ডার পাবলো নেদভেদ, প্রবোরস্কি ও অন্যান্য ফরোয়ার্ডদের ব্যর্থতার কারনে প্রথমার্ধে পিছিয়ে থেকেই মাঠ ছাড়ে চেক দল।

দ্বিতীয়ার্ধের শৃুরুর প্রথম মিনিটেই সমতায় ফেরার সবচেয়ে বড় সুযোগটি পায় চেক দল। মিডফিল্ডার পাবলো নেদভেদ  সতীর্থ প্রবোরস্কি’র দেয়া ক্রশটি দর্শণীয় হেডে জালে জড়াতে সক্ষম হলেও আর্জেন্টাইন রেফারী হোরাসিও মার্সেলো এলিজন্ডো অফসাইডের কারনে হোলটি বাতিল করে দেন। 

ঘানা’র দ্বিতীয় গোল করার সুবর্ণ সুযোগটি আসে পেনাল্টি থেকে। চেক ডিফেন্ডার টমাস উজফালুসি ঘানার ফরোয়ার্ড ম্যাথিউ আমোয়াকে চেক পেনাল্টি বক্সের মধ্যে ফাউল করে বসেন। রেফারী সাথে সাথেই পর্তুগালের পক্ষে পেনাল্টির বাঁশি বাজান। আর টমাস উজফালুসিকে লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে পেনাল্টি মিস করেন আসামোয়া। তার শটটি বারে লেগে ফিরে আসলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় ঘানা।

খেলার ৮২ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় ঘানা। চেক বিপদসীমায় আসামোয়া চমৎকার একটি পাস ঠেলে দেন সতীর্থ সালে মুনতারি’কে। মুনতারি দর্শণীয় শটে চেক গোলরক্ষক চেচকে পরাজিত করে দলের জয়কে নিশ্চিত করেন।

খেলার শেষ মুহুর্তে আরেকটি গোলের দেখা পায় ঘানা। কিস্তু অফসাইডের কারনে গোলটি বাতিল করে দেন আর্জেন্টাইন রেফারী মার্সেলো।

চেক রিপাবলিক তাদের প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩ - ০  গোলে পরাজিত করেছিল। অপরদিকে ঘানা তাদের প্রথম খেলায় ইটালীর কাছে ২-০ গোলে পরাজিত হয়।

ঘানা ২২ জুন নুরেমবার্গে তাদের শেষ গ্র“প ম্যাচে মুখোমুখি হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। একই দিনে লিপজিগে ‘ই’ গ্র“পের শেষ ম্যাচে শক্তিশালী চেক রিপাবলিক মুখোমুখি হবে গ্র“পের অপর শিরোপা প্রত্যাশী দল ইটালীর।