উত্তেজনায় অস্ট্রেলিয়া, আতংকিত ব্রাজিল
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রোববার গুরুত্বপুর্ন ম্যাচে মুখোমুখি হবে বিশ্বচাম্পিয়ান ব্রাজিল, কিন্তু ম্যাচে যে কোনো ধরনের দৈহিক সংঘর্ষ এড়িয়ে চলবে ব্রাজিলিয়ানরা।
মাঠে অসিদের যুদ্ধাংদেহী মনোভাব দেখে কোচ কার্লোস আলবার্তো পেরেইরা তার ফুটবলারদের খেলা চলাকালে অস্ট্রেলিয়ানদের বিরুদ্ধে দৈহিক শক্তি প্রদর্শনে না যাওয়ার পরামর্শ দিয়েছেন।
সি গ্র“পে ব্রাজিল ও অস্ট্রেলিয়া যথাক্রমে ক্রোশিয়া ও জাপানের বিরুদ্ধে একটি জয়ে তিন পয়েন্ট নিয়ে উভয়ে যৌথভাবে শীর্যে অবস্থান করছে। অবশ্য অস্ট্রেলিয়ানদের এটাই ছিল বিশ্বকাপের প্রথম জয়।
পেরেইরা বলেন, অস্ট্রেলিয়ার ফুটবলাররা শারীরিকভাবে খুবই একটি সক্ষম দল কিন্তু আমরা তাদের সাথে কোন রকমের শক্তি প্রদর্শনে যাবো না। মাঠে আমাদের লক্ষ্য হচ্ছে ফুটবল খেলা এবং সেটা নিজেদের কৌশল ও স্টাইল অনুযায়ী।
বিশ্বের অন্যতম বুদ্ধিমান কোচদের একজন অস্ট্রেলিয়ার কোচ গাস হিডিংক সম্পর্কে পেরেইরা বলেন, তিনি একজন চমৎকার একজন কোচ, বিশ্বের সেরাদের একজন তিনি, তার প্রতি আমার যথেষ্ট সম্মান রয়েছে। হিডিংকের নেতৃত্বেই গত আসরে স্বাগতিক দক্ষিণ কোরিয়া এবং ১৯৯৮ সালে নেদারল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে খেলে।
আতœবিশ্বাসী অস্ট্রেলিয়ানরাও বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে সতর্ক।
তবে, ‘সকারু’রা আগের ম্যাচে ম্যাচে হলুদ কার্ড পাওয়া চার খেলোয়ার টিম কাহিল, জন অ্যালোয়সি, ক্রেইগ মুর ও ভিন্স গ্রিলাকে বিশ্রাম দিতে পারেন, যাতে করে তাদেরকে গ্রপ ফাইনালে ক্রোশিয়ার বিরুদ্ধে নিশ্চিতভাবে খেলানো যায়।
অসি ডিফেন্ডার লুকাস নেইল মনে করেন তাদের উপর কোন রকম চাপ নেই, কেননা সবাই ধরেই নিয়েছে ব্রাজিল জিতবে। তবে নেইল মনে করেন, ভয়ও রয়েছে ব্রাজিলিয়ানদের জন্য, কেননা বিশ্ব চাম্পিয়ানরা সম্ভবতো এখনো জ্বলে উঠতে পারিনি। তবে ব্রাজিল এমনই একটি দল যারা অন্যেদের সহজেই চেপে ধরতে পারে, কিন্ত আমরা সহজে তাদেরকে ধরা দেবনা।
অস্ট্রেলিয়া ২০০১ সালে কনফেডারেশন কাপের তৃতীয় স্থান নির্ধারণী প্লেঅফ ম্যাচে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে চমক সৃষ্টি করেছিলো।
রোববারের ম্যাচে তারকা স্ট্রাইকার রোনাল্ডের খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছেন কোচ পেরেইরা। তবে সমালোচকদের প্রশ্ন, কোচ কতক্ষণ তার ধৈর্য্য ধরে রাখবেন।
