২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডকে বিপজ্জনক মনে করেন ক্রেসপো

জুন ১৭ (বিডিনিউজ)- প্যারাগুয়ে এবং ত্রিনিদাদ -- টোবাগোর বিরুদ্ধে পরপর দু’ম্যাচে বাজে পারফরম্যান্স প্্রদর্শন করলেও ইংল্যান্ডকে এখনও হুমকি হিসাবেই দেখছেন আর্জেন্টাইন স্ট্রাইকার হার্নান ক্রেসপো ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2006, 06:31 PM

Updated : 26 Apr 2022, 03:45 PM

চেলসি’র স্ট্রাইকার বলেন, ত্রিনিদাদ -- টোবাগোকে হারাতে ইংল্যাডকে বেগ পেতে হলেও তারা তাদের প্রাপ্য জয় নিয়েই মাঠ ছাড়ে। আমি তাদেরকে জানি, তারা খুবই বিপজ্জনক দল।

ইটালী ও স্পেনের খেলাও ক্রেসপোকে অভিভুত করেছে। তিনি মনে করেন, আর্জেন্টিনা ভালো সুচনা করলেও তা ধরে রাখতে পারবে না। তিনি বলেন, আমরা আমাদের পারফরম্যান্স নিয়ে সত্যিই খুশি, তবে আমাদের আরও ধীরস্থিরভাবে এগোতে হবে।

গত শুক্রবার সার্বিয়া -- মন্টেনিগ্রোর বিরুদ্ধে ৬ -- ০ গোলের বিশাল জয়ের পেছনে ক্রেসপোর অবদান ছিল একটি মাত্র  গোল এবং ইউরোপিয় দেশটির বিরুদ্ধে বিশাল জয় আর্জেন্টিনাকে ইতোমধ্যে টপ ফেবারিটদের কাতারে ফেলে দিয়েছে।

কিন্তু, ত্রিশ বছর বয়সী ক্রেসপো ফেবারিটদের নিয়ে কিছু ভাবতে নারাজ। তিনি বলেন, ‘আমরা মাত্র দুটি ম্যাচ খেলেছি এবং ভালো ফুটবল শৈলী প্রদর্শন করেছি, কিন্ত এটা মাত্র শুরু। আমাদের আরো ধীরস্থির হওয়া প্রয়োজন।’

ক্রেসপো বলেন, বিশ্বকাপ জেতার মতো কিছু ফেবারিট দল রয়েছে, এদের মধ্যে ব্রাজিল আমার প্রিয়।

তিনি আরও বলেন, আমরা গ্র“প ম্যাচে জয় পাচ্ছি এটাই সবচে বড় কথা, ড্রয়ের ব্যাপারে কিছু জানি না, তবে আমরা আমাদের পারফরম্যান্স থেকেই আতœবিশ্বাস খুঁজে পাই।

ফ্রাংকফুর্টে বুধবার গ্র“প সি’র শীর্ষস্থানের জন্য লড়বে ম্যাচে আর্জেন্টিনা এবং নেদারল্যান্ড।