২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৮ টি ক্লাব নিয়ে প্রিমিয়ার লিগ টুর্নামেন্টের প্রস্তাব ফিফা’র

প্রিমিয়ার লিগ ফুটবল আসরে অংশগ্রহণকারী ক্লাব সংখ্যা ২০ টি থেকে কমিয়ে ১৮ টি করার নির্দেশ দিয়েছে বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

র্স্পোটস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 01:42 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

২০০৭ -- ০৮ মৌসুমে ইউরোপের শীর্ষ লিগগুলোতে অংশগ্রহণকারী ক্লাবের সংখ্যা ১৮ টি করার বিষয়ে ফিফা’র সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

ফিফা প্রেসিডেন্ট সেফ ব্লাটার বলেন, এ বিষয়ে কাজ করার জন্য আমাদের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তা পালন করবো।

তবে প্রিমিয়ার লিগ ফুটবলের মুখপাত্র ড্যান জনসন ক্লাব সংখ্যা কমানোর বিষয়টি নাকচ করে দিয়ে বলেন, এ ধরণের কোনো ইচ্ছা আমাদের নেই। প্রিমিয়ার লিগ চেয়ারম্যানই হচ্ছেন একমাত্র ব্যক্তি, যিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন। তিনিই লিগের অংশগ্রহণকারী ক্লাবের সংখ্যা পরিবর্তন করতে পারেন।

ফিফা’র ওই সিদ্ধান্ত স্প্যানিশ, ইটালিয়ান ও ফ্রেঞ্চ লিগের ক্ষেত্রেও প্রযোজ্য হবে সংশ্লিষ্টরা জানায়।