২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবল আসরে খেলার জন্য প্রস্তুত ওয়েন রুনি

অলৌকিকভাবে ইনজুরি কাটিয়ে উঠা ইংলিশ তরুণ প্রতিভাবান স্ট্রাইকার ওয়েন রুনির জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বের সর্ববৃহৎ ফুটবল আসরে অংশ নেওয়া নিশ্চিত হওয়ার ফলে ৪০ বছর পর ইংল্যান্ডের বিশ্বকাপ শিরোপা জয়ের স্বপ্ন আরও জোরদার হল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 09:46 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

বুধবার ২০ বছর বয়সি ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাবের ফরোয়ার্ড রুনির আঘাত পাওয়া ডান পায়ের স্ক্যান করানোর পর বিশ্বকাপ আসরে তার অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত হয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

২০০৪ সালের ইউরো ফুটবল আসরে দুর্দান্ত ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনকারী রুনি বিশ্বকাপ ফুটবলেও একই ধরনের খেলা দেখানোর সামর্থ্য রাখেন বলে দৃঢ়তার সাথে জানিয়েছেন।

ওয়েন রুনি বুধবার জার্মানি থেকে একটি ব্যক্তি মালিকানাধীন জেট--বিমানে করে ম্যাচস্টোর বিমানবন্দরে আসেন।

ম্যান ইউ’ ক্লাবের ওয়েবসাইটের বিবৃতিতে বলা হয়েছে, “রুনি এখন বেসরকারী ম্যানচেস্টার হাসপাতালে ইংল্যান্ডের স্বাধীন মেডিক্যাল দলের তত্ত্বাবধানে আছেন। বিশেষজ্ঞ ডাক্তাররা জানিয়েছেন, বিশ্বকাপ আসরের গ্র“প পর্বের ম্যাচগুলো খেলতে পারবেন না ওয়েন রুনি।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, “তবে বিশ্বকাপ ফুটবল আসরে অংশ নিলেও রুনির বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে।”

বিশেষজ্ঞ ডাক্তাররা আট ঘন্টা ধরে পরীক্ষা চালিয়ে এই সিদ্ধান্তে উপনিত হন। তবে স্ক্যান করতে সময় লাগে ২৫ মিনিট। এরপর বিকালে তিনি নিজ শহর লিভারপুলে বান্ধবি ও পরিবারের সাথে সময় কাটান। বুধবার মধ্যরাতে তিনি ইংল্যান্ডের ব্ল্যাক ফরেস্ট এলাকায় ফিরে আসেন।

এই সিদ্ধান্ত নেওয়ার ফলে ‘বি’ গ্র“পে প্যারাগুয়ে, সুইডেন এবং ত্রিনিদাদ ও টোবাগোর বিরুদ্ধে অনুষ্ঠেয় ম্যাচে দেখা যাবে না ইংলিশ ফরোয়ার্ড ওয়েন রুনিকে।

২৯ এপ্রিল চেলসির বিরুদ্ধে ইংলিশ লিগে খেলার সময় ম্যান ইউ’য়ের স্ট্রাইকার রুনির ডান পা ভেঙ্গে যায়।