২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচ ড্র

এন্টেগুয়ার রিক্রিয়েশন গ্রাউন্ডে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার প্রথম টেস্ট ম্যাচটি ড্র হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2006, 10:02 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

ভারতীয় অভিজ্ঞ স্পিনার অনীল কুম্বলে উইন্ডিজ ব্যাটসম্যান ডেভ মোহাম্মদকে ৫২ রানে ফিরিয়ে দেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের লোয়ার--অর্ডার ব্যাটসম্যান কলিংউড ও ফিডেল এডওয়ার্ড শ্বাসরুদ্ধকর শেষ সেশনের শেষ তিন ওভারটিকে থেকে ম্যাচ ড্র করে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ভারত জয়ের জন্য ৩৯২ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়ার পর লাঞ্চের আগেই স্বাগতিকরা একে একে ড্যারেন গঙ্গা, রামনরেশ সারওয়ান ও অধিনায়ক ব্রায়ান লারার উইকেট হারিয়ে বসে। কিন্তু তার পরও ভারতীয় বোলাররা ওয়েস্ট ইন্ডিজের সবক’টি উইকেট তুলে নিতে ব্যর্থ হয়।

টেস্টের চতুর্থ দিনে ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াসিম জাফরের ডাবল--সেঞ্চুরির উপর ভর করে বড় স্কোর গড়তে সমর্থ হয় ভারত।

গঙ্গা ব্যক্তিগত ৩৬ রানের মাথায় কুম্বলের বলে শর্ট--লেগে দাঁড়ানো যুবরাজ সিংয়ের হাতে ক্যাচ তুলে দেন এবং সারওয়ান একই বোলার ‘গুগলি’ বলে শ্রীশান্তের হাতে ধরা দেন। এই উইকেট দু’টি হারানোর পর চাপের মধ্যে পড়ে স্বাগতিকরা।

লাঞ্চের পর ক্রিস গেইল ও শিবনারায়ন চন্দরপল জুটি ৯৯ রান সংগ্রহ করলে কিছুটা স্বস্তি ফিরে আসে ক্যারিবীয় শিবিরে।

কুম্বলের বলে ৬৯ রানে আউট হওয়ার আগে গেইল হাফ--সেঞ্চুরি পূর্ণ করেন। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে প্রথম ইনিংসেও তিনি হাফ--সেঞ্চুরি করেন। চন্দরপল ৬২ রান করেন।

ভারত টেস্টের শেষ সেশনে ছয় উইকেট তুলে নিলেও এডওয়ার্ড ও কলিংউড ক্রিজেটিকে থেকে দলকে পরাজয় থেকে বাঁচান।