২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোমবার থেকে দক্ষিণ পূর্বাঞ্চলে 'পিংক সিটি ক্রিকেট মেধার খোঁজে' কার্যক্রম শুরু

দেশের দক্ষিন - পূর্বাঞ্চলে ক্রিকেট মেধা খুঁজে বের করতে সোমবার থেকে কক্সবাজারে ‘দ্য পিংক সিটি ক্রিকেট মেধার খোঁজে’ কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2006, 08:24 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

এরপর ৭জুন রাঙ্গামাটি, ৮জুন ফেনী এবং ৯ জুন লক্ষ্মীপুর ষ্টেডিয়ামে সংশ্লিষ্ট অঞ্চলের মেধা অম্বেষণ কার্যক্রম পরিচালিত হবে।

ইতোমধ্যে সমাপ্ত অঞ্চলগুলোর অভিজ্ঞতা থেকে ধারণা করা হচ্ছে, এই অঞ্চল গুলোতেও অন্যান্য অঞ্চলের মতো তৃনমূলে লুকিয়ে থাকা প্রচুর মেধাবী ক্রিকেটারের সমাগম হবে।

কিশোরগঞ্জ, সুনামগজ্ঞ, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, ঝালকাঠী, বাগেরহাট, মাদারীপুর, কুষ্টিয়া, মাগুরা এই ১০টি অঞ্চলে সর্বমোট ছয় হাজার ক্রিকেটার প্রতিযোগিতায় অংশ নিয়েছে। এদের মধ্যে যারা ২য় পর্বের জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছে তাদের মধ্যে এমন অনেকই আছে যাদের ক্রিকেট খেলার সাদা পোষাক বা জুতো কোনটাই নেই। অথচ খালি পায়ে তারা ব্যাটিং বা বলিং করে অত্যান্ত প্রতিভার স্বাক্ষর রেখেছে। এজন্য আয়োজকরা প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য সাদা পোষাক ও জুতো পরিধান অবশ্যক এই শর্ত বাতিল করেছে।