যুব ক্রিকেটের সেমিতে রাজশাহী ও খুলনা
ঢাকা ব্যাংক অনুর্ধ্ব ১৯ জাতীয় যুব ক্রিকেট টুর্নামেন্টে সোমবার রাজশাহী এবং খুলনা সেমি ফাইনাল নিশ্চিত করেছে।
ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে বাগেরহাটের সাথে দুই উইকেটে হেরেও ভালো রান রেটের কারণে রাজশাহী গ্র“প ডি থেকে শেষ চারে উঠে আসে।
এ গ্র“পের ম্যাচে জগন্নাথ হল মাঠে কুমিল্লা টাঙ্গাইলকে ১০১ রানে হারিয়েছে। কিন্তু এ গ্র“প থেকে ভালো রান রেটের কারণে খুলনা সেমি ফাইনাল নিশ্চিত করে।
এর আগে রোববার নারায়ণগঞ্জ গ্র“প বি থেকে সেমিফাইনাল নিশ্চিত করে।
বাগেরহাট রাজশাহীকে ২৬ ওভারে ১৫০ রানের মধ্যে বেধে ফেলে। পরে তারা ব্যাট করতে নেমে ২৫ দশমিক এক ওভারে ১৫৩ রান তোলে।
অপর ম্যাচে কুমিল্লা ২০ ওভারে ১৪২ রান তোলে। পরে তারা বল হাতে টাঙ্গাইলকে ১১ দশমিক এক ওভারে ৪১ রানে বেধে ফেলে। মানিক ১৬ রান দিয়ে চারটি ও পিন্টু ১৩ রানে তিন উইকেট দখল করেন।
মঙ্গলবারে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সি গ্র“পে সিলেট চাঁদপুরের ম্যাচের পর চতুর্থ দল নির্ধারণ হবে।
